1. dailyainerkantho@gmail.com : admin :
  2. sangbad71bangladesh@gmail.com : sangbad71bangladesh :
২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| সন্ধ্যা ৭:৫৫|
শিরোনামঃ
নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ এ খেলোয়াড়দের বাছাই কার্যক্রম শুরু সোনারগাঁওয়ে জমি সংক্রান্ত বিরোধ: ঘুমন্ত কিশোরীর গায়ে গরম পানি ঢেলে হত্যার চেষ্টার অভিযোগ সোনারগাঁওয়ে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত সোনারগাঁও পৌরসভায় যত্রতত্র ময়লা- আবর্জনা ডাম্পিং করার প্রতিবাদে মানববন্ধন  সোনারগাঁও যুবদলের প্রতিষ্ঠ বার্ষিকী পালনের প্রস্তুতি সভা, জমকালো আয়োজনের ঘোষণা  সোনারগাঁও মোগড়াপাড়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীর পুজা মন্ডল পরিদর্শন  সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত সোনারগাঁয়ে দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন সোনারগাঁও পারিবারিক কলহের বাব ছেলে সহ তিনজনকে পিটিয়ে জখম।থানায় আপনভাই সহ ৪ জনের নামে অভিযোগ সোনারগাঁও পুলিশের বিশেষ অভিযান গ্রেফতার ২৯।ইয়াবা ট্যাবলেট উদ্ধার 

সোনারগাঁওয়ের শিক্ষার্থীদের বাস ভাড়া হাফ করার দাবিতে মহাসড়ক অবরোধ 

সোনারগাঁ প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬,
  • 124 Time View

 

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :

 

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে শিক্ষার্থীদের জন্য বাস ভাড়া অর্ধেক করার দাবিতে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার দুপুর সোনারগাঁও সরকারী কলেজের শিক্ষার্থীরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় অবস্থান নিয়ে এ অবরোধ করে। পাশাপাশি শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসুচিও পালন করে। এ অবরোধের ফলে মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তায় ঢাকাগামী লেনে অবস্থান নিলে যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে মহাসড়কে প্রায় আধাঘন্টা অবস্থান নিয়ে বাস মালিকদের আল্টিমেটাম দিলে মহাসড়ক থেকে সরে যান শিক্ষার্থীরা।

 

অবরোধকারী সোনারগাঁও সরকারী কলেজের শিক্ষার্থী আমিনুল ইসলাম বলেন, আগামী রোববারের মধ্যে হাফ ভাড়া নিশ্চিত করতে হবে। রোববারের মধ্যে হাফভাড়া চালু না হলে সোনারগাঁওয়ের সকল শিক্ষার্থী মহাসড়কে অবস্থান নিয়ে আরো কঠোর কর্মসূচি পালন করা হবে।

এর আগে গত ২৯ সেপ্টেম্বর হাফ ভাড়া চালু, নারী যাত্রীদের হয়রানী বন্ধ ও অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে স্থানীয় শিক্ষার্থীরা মানববন্ধন করে। এ ঘটনার পরদিন উপজেলা প্রশাসন পরিবহন মালিক ও শিক্ষার্থী এবং সুশীল সমাজের লোকজন নিয়ে মতবিনিময় সভার আয়োজন করেন। আলোচনার পর মোগরপাড়া থেকে গুলিস্তান পর্যন্ত দোয়েল ও স্বদেশ পরিবহনের বাসের শিক্ষার্থীদের জন্য ভাড়া ৫৫ টাকা ও সাধারন যাত্রীদের জন্য ৭৫ টাকা নির্ধারন করে দেয় প্রশাসন। তবে শিক্ষার্থীদের দাবি ৫৫ টাকা নয় হাফপাস ভাড়া ৪০ টাকা করতে হবে।

 

কাচঁপুর হাইওয়ে থানার ওসি জুয়েল রানা বলেন, শিক্ষার্থীরা হাফপাসের দাবিতে মহাসড়কে অবস্থান নিয়ে আন্দোলন করেছে। পরে কিছুক্ষন অবস্থান করে তারা মহাসড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create By BDITWORK