1. dailyainerkantho@gmail.com : admin :
  2. sangbad71bangladesh@gmail.com : sangbad71bangladesh :
২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| সন্ধ্যা ৭:৫৫|
শিরোনামঃ
নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ এ খেলোয়াড়দের বাছাই কার্যক্রম শুরু সোনারগাঁওয়ে জমি সংক্রান্ত বিরোধ: ঘুমন্ত কিশোরীর গায়ে গরম পানি ঢেলে হত্যার চেষ্টার অভিযোগ সোনারগাঁওয়ে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত সোনারগাঁও পৌরসভায় যত্রতত্র ময়লা- আবর্জনা ডাম্পিং করার প্রতিবাদে মানববন্ধন  সোনারগাঁও যুবদলের প্রতিষ্ঠ বার্ষিকী পালনের প্রস্তুতি সভা, জমকালো আয়োজনের ঘোষণা  সোনারগাঁও মোগড়াপাড়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীর পুজা মন্ডল পরিদর্শন  সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত সোনারগাঁয়ে দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন সোনারগাঁও পারিবারিক কলহের বাব ছেলে সহ তিনজনকে পিটিয়ে জখম।থানায় আপনভাই সহ ৪ জনের নামে অভিযোগ সোনারগাঁও পুলিশের বিশেষ অভিযান গ্রেফতার ২৯।ইয়াবা ট্যাবলেট উদ্ধার 

সনাতন ধর্মাবলম্বীরা আমার পরিবারের মতো, শারদীয় পূজায় সর্বোচ্চ নিরাপত্তায় আমরা প্রস্তুত: এমপি মান্নান

সোনারগাঁ প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬,
  • 111 Time View

 

সোনারগাঁ(নারায়ণগঞ্জ) সংবাদদাতা:

 

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শারদীয় দুর্গাপূজা উদযাপনে সনাতন ধর্মাবলম্বীদের সার্বিক নিরাপত্তার আশ্বাস দিয়ে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেছেন, এ দেশ আমার, আপনার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার। সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) অতীতেও আপনাদের পাশে ছিল, এখনো আছে। সনাতন ধর্মাবলম্বীরা আমার পরিবারের মতো; এবারের পূজায় তাদের সর্বোচ্চ নিরাপত্তায় আমরা সম্পূর্ণ প্রস্তুত।

 

বৃহস্পতিবার দুপুরে সোনারগাঁ উপজেলা পরিষদ মিলনায়তনে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ সংক্রান্ত এক বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের সভাপতিত্বে তিনি আরও বলেন, আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশ ‘ধর্ম যার যার, উৎসব সবার’। তাই সমাজ বা উৎসবে কোনো বৈষম্যের স্থান নেই। আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে শারদীয় দুর্গাপূজার আনন্দ উপভোগ করব।

 

উক্ত সভায় প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধিরা অংশ নেন। সকলেই পূজার সময় মণ্ডপগুলোর সার্বিক ব্যবস্থাপনা, নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পারস্পরিক সমন্বয়ের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। সভা শেষে উপজেলা প্রশাসন ও স্থানীয় সংসদ সদস্য আজহারুল ইসলামের পক্ষ থেকে সোনারগাঁ উপজেলার ৩৮টি পূজা মণ্ডপে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।

 

আয়োজিত এ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সোনারগাঁ সহকারী কমিশনার (ভূমি) মামুন সরকার, সোনারগাঁ থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) আব্দুল বারিক, সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, পৌরসভা বিএনপির সভাপতি শাহজাহান মিয়া এবং সোনারগাঁ উপজেলার ৩৮টি পূজা মণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create By BDITWORK