1. dailyainerkantho@gmail.com : admin :
  2. sangbad71bangladesh@gmail.com : sangbad71bangladesh :
২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| রাত ৯:৪৪|
শিরোনামঃ
নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সোনারগাঁওয়ে রোড শো নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ এ খেলোয়াড়দের বাছাই কার্যক্রম শুরু সোনারগাঁওয়ে জমি সংক্রান্ত বিরোধ: ঘুমন্ত কিশোরীর গায়ে গরম পানি ঢেলে হত্যার চেষ্টার অভিযোগ সোনারগাঁওয়ে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত সোনারগাঁও পৌরসভায় যত্রতত্র ময়লা- আবর্জনা ডাম্পিং করার প্রতিবাদে মানববন্ধন  সোনারগাঁও যুবদলের প্রতিষ্ঠ বার্ষিকী পালনের প্রস্তুতি সভা, জমকালো আয়োজনের ঘোষণা  সোনারগাঁও মোগড়াপাড়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীর পুজা মন্ডল পরিদর্শন  সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত সোনারগাঁয়ে দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন সোনারগাঁও পারিবারিক কলহের বাব ছেলে সহ তিনজনকে পিটিয়ে জখম।থানায় আপনভাই সহ ৪ জনের নামে অভিযোগ

সোনারগাঁও যুবদলের প্রতিষ্ঠ বার্ষিকী পালনের প্রস্তুতি সভা, জমকালো আয়োজনের ঘোষণা 

সোনারগাঁ প্রতিনিধি
  • Update Time : সোমবার, অক্টোবর ২৬, ২০২৬,
  • 32 Time View

 

 

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা :

 

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দুই দিনব্যাপী নানা কর্মসূচি পালনের উদ্যোগ নেয়া হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজিবের নির্দেশনায় আগামী ২৭ ও ২৮ অক্টোবর নির্ধারিত কর্মসূচি জাঁকজমকপূর্ণ ও সাফল্যমণ্ডিত করতে এক প্রস্তুতিমূলক আলোচনা সভা করেছে সোনারগাঁও উপজেলা যুবদল।

সোনারগাঁও যুবদলের দায়িত্বশীলদের দাবি, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে বিশেষ চমক দেখাবেন তারা।

দুপুরে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সোনামিয়া ম্যানশন-এর ৩য় তলায় যুবদলের কার্যালয়ে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত নেতারা জানান, যুবদল রাজপথের আন্দোলন-সংগ্রামে সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী স্মরণীয় করে রাখতে তৃণমূলের কর্মীদের ঐক্যবদ্ধ করে একটি সুশৃঙ্খল ও জমকালো আয়োজনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ২৭ ও ২৮ অক্টোবরের কর্মসূচিতে সর্বস্তরের যুবনেতাদের অংশগ্রহণ নিশ্চিত করে সোনারগাঁও যুবদলের শক্তি ও সাংগঠনিক দক্ষতা প্রদর্শন করাই তাদের মূল লক্ষ্য।

সভায় বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফ ভূঁইয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নুর- এ ইয়াসিন নোবেল, কাউসার আহমেদ, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি হারুন অর রশিদ মিঠু, সোনারগাঁও পৌরসভা যুবদলের যুগ্ম আহবায়ক হযরত আলী রানা, যুবদল নেতা করিম রহমান, রাকিব হাসান, সোহেল রানা, মাসুম বিল্লাহ, ইমরান ফারুক, খোকন সিকদার,বাবুল হোসেন, আরিফ হোসেন, সোহাগ প্রমুখ। এসময় যুবদলের স্থানীয় বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সোনারগাঁও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফ ভূইয়া বলেন, আমাদের মূল লক্ষ্য সোনারগাঁওয়ে যুবদলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করা। এই প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে আমরা কর্মসূচিগুলো এমনভাবে সাজিয়েছি যা সর্বস্তরের মানুষের দৃষ্টি আকর্ষণ করবে। সোনারগাঁও যুবদল এই প্রতিষ্ঠাবার্ষিকীতে এক নতুন চমক উপহার দেবে।

উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নুর- এ ইয়াসিন নোবেল ও কাউসার আহমেদ বলেন, তৃণমূলের কর্মীরাই যুবদলের মূল প্রাণ। প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিটি কর্মসূচিকে সফল করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছি। ২৭ ও ২৮ অক্টোবরের অনুষ্ঠান সফল করতে উপজেলা ও পৌরসভার সকল নেতাকর্মীদের একসাথে মাঠে থাকার আহ্বান জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create By BDITWORK