1. dailyainerkantho@gmail.com : admin :
  2. sangbad71bangladesh@gmail.com : sangbad71bangladesh :
১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শনিবার| সকাল ১০:২৮|
শিরোনামঃ
গ্রামের সরকারী সড়ক রক্ষায় প্রতিবাদ করায় গ্রামবাসীর নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ  সোনারগাঁও সড়ক দূর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত সোনারগাঁও অবৈধ চায়না দুয়ারি ৪০ বস্তা জাল জব্দ। সোনারগাঁও সওজের জায়গায় অবৈধ পাঁচ শতাধিক দোকান উচ্ছেদ মঙ্গলগাঁও বটতলায় যুবসমাজের উদ্যোগে পিরোজপুর ইউনিয়ন নির্বাচন উপলক্ষে উঠান বৈঠক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অনলাইন প্লাটফর্ম “সুলতান মটরসের” বিরুদ্ধে সোনারগাঁ থানায় জালিয়াতি ও প্রতারণার অভিযোগ। আগামী পাঁচ বছরের মধ্যে ভোলাকে দেশের মূল ভুখন্ডের সাথে যুক্ত করার পরিকল্পনা রয়েছে বর্তমান সরকারের -নৌপরিবহন মন্ত্রী  পরিচ্ছন্ন ও বাসযোগ্য সোনারগাঁও গড়ার প্রত্যয়: তাহেরপুর হাজী লাল মিয়া উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক কর্মসূচি সোনারগাঁও পুলিশের রাতভর বিশেষ অভিযান আটক ৩০, গাঁজা ইয়াবা উদ্ধার  সোনারগাঁও পশু খাদ্যর লাইসেন্স না থাকায় অর্থদন্ড ও ৪ ফার্মেসীকে মামলাসহ ২২ হাজার টাকা জরিমানা, আগষ্ট মাসে ১২ লাখ টাকা আদায়

কলেজ ছাত্রকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা!

গাজীপুর প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, মে ৯, ২০২৫,
  • 1746 Time View
কলেজ ছাত্রকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা!

গাজীপুরে হাফ ভাড়া নিয়ে কথা-কাটাকাটির জেরে এক কলেজ ছাত্রকে চলন্ত মিনিবাস থেকে ধাক্কা দিয়ে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে মহানগরীর পোড়াবাড়ী এলাকায় তাকওয়া পরিবহনের একটি মিনিবাস ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটায়।

নিহত শিক্ষার্থীর নাম সিয়াম (১৯)। তিনি স্থানীয় রোভার স্কাউট স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র। তিনি গাজীপুর সদর উপজেলার বাউপাড়া এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিয়াম পোড়াবাড়ী এলাকায় দাঁড়িয়ে থাকা তাকওয়া পরিবহনের মিনিবাসে উঠেন। বাসে উঠার পর হেলপারের সঙ্গে তার হাফ ভাড়া নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বাসের হেলপার সিয়ামকে ধাক্কা দিয়ে চলন্ত বাস থেকে ফেলে দেয়। এতে সড়কে পড়ে গিয়ে গুরুতর আহত হন সিয়াম। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় স্থানীয়রা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন। তারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানান।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো: রাফিউল করিম জানান, এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের জন্য পুলিশ কাজ করছে।

এদিকে, নিহত সিয়ামের সহপাঠীরা ও স্থানীয়রা দাবি করেছেন, বাসের হেলপারদের অমানবিক আচরণ ও হাফ ভাড়া নিয়ে অহেতুক বিরোধের কারণে এ ধরনের ঘটনা ঘটছে। তারা পরিবহন শ্রমিকদের প্রতি কঠোর নজরদারি ও শাস্তির দাবি জানিয়েছেন।

এ ঘটনায় গাজীপুরে পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create By BDITWORK