1. dailyainerkantho@gmail.com : admin :
  2. sangbad71bangladesh@gmail.com : sangbad71bangladesh :
২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| রাত ১১:৩৪|
শিরোনামঃ
নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সোনারগাঁওয়ে রোড শো নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ এ খেলোয়াড়দের বাছাই কার্যক্রম শুরু সোনারগাঁওয়ে জমি সংক্রান্ত বিরোধ: ঘুমন্ত কিশোরীর গায়ে গরম পানি ঢেলে হত্যার চেষ্টার অভিযোগ সোনারগাঁওয়ে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত সোনারগাঁও পৌরসভায় যত্রতত্র ময়লা- আবর্জনা ডাম্পিং করার প্রতিবাদে মানববন্ধন  সোনারগাঁও যুবদলের প্রতিষ্ঠ বার্ষিকী পালনের প্রস্তুতি সভা, জমকালো আয়োজনের ঘোষণা  সোনারগাঁও মোগড়াপাড়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীর পুজা মন্ডল পরিদর্শন  সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত সোনারগাঁয়ে দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন সোনারগাঁও পারিবারিক কলহের বাব ছেলে সহ তিনজনকে পিটিয়ে জখম।থানায় আপনভাই সহ ৪ জনের নামে অভিযোগ

সোনারগাঁওয়ে দৈনিক খবরের কাগজের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সোনারগাঁ প্রতিনিধি
  • Update Time : শনিবার, অক্টোবর ১৭, ২০২৬,
  • 72 Time View

 

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

 

“চির উন্নত শির” শ্লোগানে ‘দৈনিক খবরের কাগজ’ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সফলতার সাথে তিন বছর শেষে ৪ বছরে পদার্পন উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে স্থানীয়ভাবে আয়োজিত প্রতিষ্ঠা বার্ষিকীটি বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় সোনারগাঁও রিপোর্টার ক্লাবে সম্পন্ন হয়।

 

খাবার প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইস্ট বেকারের সার্বিক সহযোগিতায় আনুষ্ঠানিকভাবে কেক কাটার মধ্য দিয়ে সোনারগাঁওয়ে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

 

দৈনিক খবরের কাগজের পত্রিকার সোনারগাঁও উপজেলা প্রতিনিধি ইমরান হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত।

 

বিশেষ অতিথি ছিলেন, সোনারগাঁও থানার ওসি মুহম্মদ আব্দুল বারিক, সোনারগাঁও থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নুর- এ ইয়াসিন নোবেল, ইষ্ট ফুট কোম্পানি লিঃ নারায়ণগঞ্জ জেলা ডিপো টি এম এন্টারপ্রাইজ প্রোঃ মাকসুদুল আলম, সোনারগাঁও রিপোটার্স ক্লাবের সভাপতি আব্দুস সাত্তার প্রধান, যুগান্তর পত্রিকার সাংবাদিক আল-আমিন তুষার, নয়া দিগন্ত পত্রিকার সাংবাদিক হাসান মাহমুদ রিপন, সমকাল পত্রিকার সাংবাদিক শাহাদাত হোসেন রতন, আমাদের কন্ঠের পত্রিকার সাংবাদিক কামরুজ্জামান মিলন, বাংলা টিভির সাংবাদিক শফিকুল ইসলাম, পরিবেশ রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক সাংবাদিক মোকাররম মামুন, ফরিদ হোসেন, কালবেলা পত্রিকার সাংবাদিক রুবেল মিয়া, দৈনিক আগামীর সময় পত্রিকার বিল্লাল হোসেন, দৈনিক যায়যায়দিনের কামরুজ্জামান রানা, দৈনিক কালের কন্ঠের সাংবাদিক ডালিম হোসাইন প্রমুখ।

 

এসময় আরও উপস্থিত ছিলেন, সাংবাদিক মনির হোসেন, শাহিন সাকি, আকাশ মিয়া, আরাফাত হোসেন সিফাত, তৌরব হোসেন, হিরুসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা দৈনিক খবরের কাগজের পত্রিকায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ভূয়সী প্রসংশা করে আগামীর জন্য উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create By BDITWORK