1. dailyainerkantho@gmail.com : admin :
  2. sangbad71bangladesh@gmail.com : sangbad71bangladesh :
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| সন্ধ্যা ৭:১৪|
শিরোনামঃ
কক্সবাজারে আমান সিমেন্টের বর্ণাঢ্য মিলনমেলা: অংশ নিলেন নারায়ণগঞ্জের ৫০ সেরা নির্মাণ শিল্পী দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো’: কর্মী বাছাইয়ে সতর্ক হওয়ার আহ্বান আল মাহমুদ সানির সোনারগাঁওয়ে ক্রিকেট উন্মাদনা: আগামীকাল মুখোমুখি হবে বন্দর ও কালিগঞ্জ উপজেলা, মাঠে থাকছেন দেশসেরা তারকারা 🏆 ম্যাচ উইনার ও গেম চেঞ্জার: ইব্রাহিম খলিলুল্লাহ আদিব! 🏏 গোয়ালদী বালুর মাঠে ঈদ আড্ডা: ড্রেনের ভাঙা স্ল্যাব ও রাস্তা নিজ উদ্যোগে মেরামতের ঘোষণা সালেহ মূসার সোনারগাঁওয়ে জ্বালানি তেলের তীব্র সংকট: ভোগান্তিতে সাধারণ মানুষ, জনমনে ক্ষোভ সোনারগাঁ পৌরসভা নির্বাচন: ৪নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন চান ফিরোজ মাহমুদ টিপু সোনারগাঁয়ে ২৮ মার্চ শুরু হচ্ছে আন্তঃউপজেলা ক্রিকেট; সেঞ্চুরি করলেই স্মার্টফোন পুরস্কার সোনারগাঁও পৌরসভা ছাত্রলীগ সভাপতি মাহবুবুর রহমান রবিন গ্রেফতার “মাদকমুক্ত সোনারগাঁ গড়তে একাট্টা ইউএনও ও সাদাফ সুলতান ফাউন্ডেশন: আন্তঃউপজেলা টুর্নামেন্টের প্রস্তুতি তুঙ্গে”

সোনারগাঁ পৌরসভা নির্বাচন: ৪নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন চান ফিরোজ মাহমুদ টিপু

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, মার্চ ২৭, ২০২৬,
  • 78 Time View

 

সোনারগাঁ, নারায়ণগঞ্জ: আসন্ন সোনারগাঁ পৌরসভা নির্বাচনে ৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন প্রত্যাশা করছেন বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়া ব্যক্তিত্ব ফিরোজ মাহমুদ টিপু।

তিনি সোনারগাঁ পৌরসভার ৪নং ওয়ার্ডের সুপরিচিত ব্যক্তিত্ব এবং মরহুম হারুনুর রশিদ মেম্বারের ছোট ছেলে। পারিবারিকভাবেই তারা দীর্ঘকাল ধরে এই এলাকার মানুষের সেবায় নিয়োজিত।

একজন নিবেদিতপ্রাণ সমাজসেবক হিসেবে এলাকায় ফিরোজ মাহমুদ টিপুর বিশেষ পরিচিতি রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সাথে সরাসরি যুক্ত। পাশাপাশি ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবেও তিনি স্থানীয় তরুণ প্রজন্মের কাছে বেশ জনপ্রিয়। তরুণ সমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে তিনি নিয়মিত খেলাধুলার আয়োজন ও বিভিন্ন ক্রীড়া সংগঠনের পৃষ্ঠপোষকতা করে আসছেন।

নির্বাচনী ভাবনা নিয়ে ফিরোজ মাহমুদ টিপু বলেন, “আমি আমার বাবার আদর্শকে ধারণ করে ৪নং ওয়ার্ডের মানুষের কল্যাণে কাজ করতে চাই। একজন সমাজসেবক ও ক্রীড়াপ্রেমী হিসেবে আমার লক্ষ্য হলো অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো এবং এলাকার তরুণদের জন্য একটি সুস্থ ও সুন্দর পরিবেশ উপহার দেওয়া।”

তিনি আরও বলেন, “৪নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থনই আমার মূল শক্তি। আমি আপনাদের সন্তান হিসেবে আসন্ন নির্বাচনে সকলের দোয়া ও পূর্ণ সহযোগিতা প্রত্যাশা করছি।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create By BDITWORK