1. dailyainerkantho@gmail.com : admin :
  2. sangbad71bangladesh@gmail.com : sangbad71bangladesh :
২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বৃহস্পতিবার| রাত ২:৩৩|
শিরোনামঃ
নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সোনারগাঁওয়ে রোড শো নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ এ খেলোয়াড়দের বাছাই কার্যক্রম শুরু সোনারগাঁওয়ে জমি সংক্রান্ত বিরোধ: ঘুমন্ত কিশোরীর গায়ে গরম পানি ঢেলে হত্যার চেষ্টার অভিযোগ সোনারগাঁওয়ে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত সোনারগাঁও পৌরসভায় যত্রতত্র ময়লা- আবর্জনা ডাম্পিং করার প্রতিবাদে মানববন্ধন  সোনারগাঁও যুবদলের প্রতিষ্ঠ বার্ষিকী পালনের প্রস্তুতি সভা, জমকালো আয়োজনের ঘোষণা  সোনারগাঁও মোগড়াপাড়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীর পুজা মন্ডল পরিদর্শন  সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত সোনারগাঁয়ে দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন সোনারগাঁও পারিবারিক কলহের বাব ছেলে সহ তিনজনকে পিটিয়ে জখম।থানায় আপনভাই সহ ৪ জনের নামে অভিযোগ

বাপা’র সোনারগাঁও শাখা কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬,
  • 208 Time View

 

 

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

 

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-এর নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা কমিটির আহ্বায়ক ড. নূর আলম, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান এবং সদস্য সচিব নির্বাচিত হয়েছেন মো. মশিউর রহমান।

বুধবার বিকেলে সোনারগাঁও জি আর ইনস্টিটিউশন মডেল স্কুল এন্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় নতুন এ আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।

ড. নুর আলমের সভাপতিত্বে ও মশিউর রহমান এর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার সাংগঠনিক সম্পাদক মিহির বিশ্বাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কার্যকরী কমিটির সদস্য আশরাফ আমির উল্লাহ, সোনারগাঁও প্রেস ক্লাবের সাবেক সভাপতি অসিত কুমার দাস , বর্তমান সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সাংবাদিক মাজহারুল ইসলাম,শোভন কমল, প্রবাসী শাহেদ আলী।

এছাড়াও সংগঠনের নেতৃবৃন্দ ও পরিবেশসচেতন ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা সোনারগাঁওয়ের পরিবেশ সুরক্ষা, দূষণ নিয়ন্ত্রণ এবং জনসচেতনতা বৃদ্ধিতে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। স্থানীয় পরিবেশগত সমস্যা চিহ্নিত করে তা সমাধানে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

নতুন কমিটির মাধ্যমে সোনারগাঁও এলাকায় পরিবেশ রক্ষায় বাপার কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

নতুন আহবায়ক কমিটির অন্য সদস্যরা হলেন মোঃ মনিরুজ্জামান, সাইফুর ইসলাম, নাজির হোসেন, হিরন মিয়া,এরশাদ হোসেন অন্য, সানাউল্লাহ মিয়া, বিপ্লব বর্মন, সজীব হোসেন, ডালিম মিয়া, নিলুফা ইয়াসমিন, শহিদুল ইসলাম, ফারজানা ইসলাম শান্তি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create By BDITWORK