1. dailyainerkantho@gmail.com : admin :
  2. sangbad71bangladesh@gmail.com : sangbad71bangladesh :
১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| রবিবার| সকাল ১১:৫৯|
শিরোনামঃ
আমান সিমেন্টের উদ্যোগে সিদ্ধিরগঞ্জে ‘নির্মাণশিল্পী সম্মেলন-২৬’ অনুষ্ঠিত গ্রামের সরকারী সড়ক রক্ষায় প্রতিবাদ করায় গ্রামবাসীর নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ  সোনারগাঁও সড়ক দূর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত সোনারগাঁও অবৈধ চায়না দুয়ারি ৪০ বস্তা জাল জব্দ। সোনারগাঁও সওজের জায়গায় অবৈধ পাঁচ শতাধিক দোকান উচ্ছেদ মঙ্গলগাঁও বটতলায় যুবসমাজের উদ্যোগে পিরোজপুর ইউনিয়ন নির্বাচন উপলক্ষে উঠান বৈঠক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অনলাইন প্লাটফর্ম “সুলতান মটরসের” বিরুদ্ধে সোনারগাঁ থানায় জালিয়াতি ও প্রতারণার অভিযোগ। আগামী পাঁচ বছরের মধ্যে ভোলাকে দেশের মূল ভুখন্ডের সাথে যুক্ত করার পরিকল্পনা রয়েছে বর্তমান সরকারের -নৌপরিবহন মন্ত্রী  পরিচ্ছন্ন ও বাসযোগ্য সোনারগাঁও গড়ার প্রত্যয়: তাহেরপুর হাজী লাল মিয়া উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক কর্মসূচি সোনারগাঁও পুলিশের রাতভর বিশেষ অভিযান আটক ৩০, গাঁজা ইয়াবা উদ্ধার 

মোগরাপাড়া গড়তে জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে চান হাজী আশরাফ উদ্দিন

সোনারগাঁ প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬,
  • 62 Time View

 

নারায়নগঞ্জ (সোনারগাঁ) সংবাদদাতা:

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দারোগোল্লা শেখ সাহেব বাড়ী জামে মসজিদে নামাজ আদায় করেছেন বিশিষ্ট শিল্পপতি, ব্যবসায়ী ও শিক্ষানুরাগী এবং মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আশরাফ উদ্দিন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) নামাজ আদায়ের পর তিনি স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা করেন।

 

এ সময় হাজী আশরাফ উদ্দিন স্থানীয় মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে কথা বলেন। পাশাপাশি আগামী স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে তিনি এলাকাবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেন।

 

মতবিনিময়কালে হাজী আশরাফ উদ্দিন বলেন, সামনে স্থানীয় সরকার নির্বাচন। আমি আপনাদের সঙ্গে নিয়ে একসঙ্গে নির্বাচন করতে চাই। এই জন্য আপনাদের কাছে আসা, আপনাদের দোয়া চাওয়া। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের সঙ্গে নিয়ে একটি সুন্দর মোগরাপাড়া ইউনিয়ন গড়ে তুলতে চাই।

 

তিনি আরও বলেন, মোগরাপাড়া ইউনিয়নের উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রয়োজন রয়েছে। এলাকার মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে উন্নয়ন পরিকল্পনা গ্রহণের পাশাপাশি নাগরিক সুযোগ-সুবিধা বাড়ানোর প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

হাজী আশরাফ উদ্দিন বলেন, মানুষের পাশে থেকে তাদের সুখ-দুঃখের অংশীদার হওয়া এবং এলাকার উন্নয়নে ভূমিকা রাখাই তার লক্ষ্য। নির্বাচিত হলে ইউনিয়নের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে পর্যায়ক্রমে সেগুলো সমাধানের উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি।

এ সময় তিনি মোগরাপাড়া ইউনিয়নকে আরও সুন্দর, উন্নত ও বসবাসযোগ্য হিসেবে গড়ে তুলতে এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতা ও পরামর্শ কামনা করেন।

স্থানীয় মুসল্লিদের সঙ্গে মতবিনিময় শেষে হাজী আশরাফ উদ্দিন উপস্থিত সবার কাছে দোয়া চান এবং ভবিষ্যতেও এলাকার মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create By BDITWORK