1. dailyainerkantho@gmail.com : admin :
  2. sangbad71bangladesh@gmail.com : sangbad71bangladesh :
২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বৃহস্পতিবার| রাত ২:৩৩|
শিরোনামঃ
নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সোনারগাঁওয়ে রোড শো নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ এ খেলোয়াড়দের বাছাই কার্যক্রম শুরু সোনারগাঁওয়ে জমি সংক্রান্ত বিরোধ: ঘুমন্ত কিশোরীর গায়ে গরম পানি ঢেলে হত্যার চেষ্টার অভিযোগ সোনারগাঁওয়ে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত সোনারগাঁও পৌরসভায় যত্রতত্র ময়লা- আবর্জনা ডাম্পিং করার প্রতিবাদে মানববন্ধন  সোনারগাঁও যুবদলের প্রতিষ্ঠ বার্ষিকী পালনের প্রস্তুতি সভা, জমকালো আয়োজনের ঘোষণা  সোনারগাঁও মোগড়াপাড়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীর পুজা মন্ডল পরিদর্শন  সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত সোনারগাঁয়ে দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন সোনারগাঁও পারিবারিক কলহের বাব ছেলে সহ তিনজনকে পিটিয়ে জখম।থানায় আপনভাই সহ ৪ জনের নামে অভিযোগ

সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

সোনারগাঁ প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬,
  • 134 Time View

 

নিজস্ব প্রতিবেদক :সোনরগাঁও,নারয়ণগঞ্জ।

 

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ৯০ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সংবর্ধনা ও পরিচিতি সভার আয়োজন করা হয়।

বিদ্যালয়ের নবগঠিত কমিটির সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সফিউল আলম বাচ্চু, পিরোজপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান, মোবারক হোসেন, জমির আলী, মাসুদ মোল্লা, হাজী ধনু মিয়া, আব্দুস সামাদ, কামাল হোসেন, জয়নাল মিয়া।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

সভায় সভাপতি মোহাম্মদ আলী বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড এবং একটি সমৃদ্ধ সমাজ গঠনে সুশিক্ষার কোনো বিকল্প নেই। কোমলমতি শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই পড়ালেখায় মনোযোগী হওয়ার পাশাপাশি সব ধরনের মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে থাকার আহ্বান জানান তিনি। একই সাথে শিক্ষার্থীরা ভবিষ্যতে আরও ভালো ফলাফল করে বিদ্যালয়ের সুনাম বজায় রাখবে বলে আশা প্রকাশ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে সফিউল আলম বাচ্চু বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সঠিক পথে পরিচালিত করতে অভিভাবক ও শিক্ষকদের একযোগে কাজ করতে হবে। মাদক সমাজ ও জীবনকে ধ্বংস করে দেয়, তাই তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে থেকে শিক্ষার আলোয় আলোকিত হতে হবে। তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের তাগিদ দেন।

পিরোজপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান বলেন, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে শিক্ষার সার্বিক উন্নয়নে সবসময় সমর্থন ও সহযোগিতা থাকবে। সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার ভূমিকা অপরিসীম উল্লেখ করে তিনি শিক্ষার্থীদের নিয়মিত অধ্যবসায়ের আহ্বান জানান, যেন তারা ভবিষ্যতে আরও ভালো ফলাফল করে দেশ ও জাতির মুখ উজ্জ্বল করতে পারে।

আলোচনা সভা শেষে ২০২৫ সালের সমাপনী বৃত্তি পরীক্ষায় সাফল্য অর্জনকারী ৬ জন কৃতি শিক্ষার্থী এবং ১ম থেকে ৫ম শ্রেণির মেধা তালিকায় ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের মাঝে ক্রেস্ট ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create By BDITWORK