1. dailyainerkantho@gmail.com : admin :
  2. sangbad71bangladesh@gmail.com : sangbad71bangladesh :
২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| রাত ৯:০৯|
শিরোনামঃ
নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ এ খেলোয়াড়দের বাছাই কার্যক্রম শুরু সোনারগাঁওয়ে জমি সংক্রান্ত বিরোধ: ঘুমন্ত কিশোরীর গায়ে গরম পানি ঢেলে হত্যার চেষ্টার অভিযোগ সোনারগাঁওয়ে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত সোনারগাঁও পৌরসভায় যত্রতত্র ময়লা- আবর্জনা ডাম্পিং করার প্রতিবাদে মানববন্ধন  সোনারগাঁও যুবদলের প্রতিষ্ঠ বার্ষিকী পালনের প্রস্তুতি সভা, জমকালো আয়োজনের ঘোষণা  সোনারগাঁও মোগড়াপাড়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীর পুজা মন্ডল পরিদর্শন  সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত সোনারগাঁয়ে দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন সোনারগাঁও পারিবারিক কলহের বাব ছেলে সহ তিনজনকে পিটিয়ে জখম।থানায় আপনভাই সহ ৪ জনের নামে অভিযোগ সোনারগাঁও পুলিশের বিশেষ অভিযান গ্রেফতার ২৯।ইয়াবা ট্যাবলেট উদ্ধার 

সোনারগাঁয়ে আমান সিমেন্টের উদ্যোগে নির্মাণ শিল্পীদের মিলনমেলা ও সফল সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬,
  • 127 Time View

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ (নারায়ণগঞ্জ):

দেশের উন্নয়ন ও নির্মাণ অগ্রযাত্রার নেপথ্যের কারিগর দক্ষ নির্মাণ শিল্পীদের সম্মান জানাতে এবং তাদের কাজের মান আরও একধাপ এগিয়ে নিতে সোনারগাঁয়ে অনুষ্ঠিত হয়েছে ‘নির্মাণ শিল্পী মিলনমেলা ও সফল সম্মেলন-২০২৬’। স্বনামধন্য শিল্পগোষ্ঠী আমান গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আমান সিমেন্টের উদ্যোগে সম্প্রতি সোনারগাঁ পানাম ফুট পার্ক সার্কে এই বিশেষ সম্মেলনের আয়োজন করা হয়।

সোনারগাঁ ও বন্দর থানার বিভিন্ন এলাকার প্রায় ৫০ জন নিবেদিতপ্রাণ নির্মাণ শিল্পী এই সম্মেলনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। জমকালো ও মনোমুগ্ধকর পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমান সিমেন্টের নারায়ণগঞ্জ রিজনের সিনিয়র ম্যানেজার জনাব গিয়াস উদ্দিন মহোদয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন আমান সিমেন্ট টেকনিক্যাল ডিপার্টমেন্টের সিনিয়র ম্যানেজার জনাব জিলানী চৌধুরী, হারুন অ্যান্ড ব্রাদার্সের প্রোপাইটার জনাব রফিকুল ইসলাম বিডিআর এবং এমএইচ এন্টারপ্রাইজের প্রোপাইটার জনাব কামাল হোসেন।

আমান সিমেন্ট নারায়ণগঞ্জ এরিয়ার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জনাব মোঃ সাদ্দাম হোসেন-এর সভাপতিত্বে সম্মেলনটি এক মিলনমেলায় রূপ নেয়।

বক্তারা বলেন, দেশের কাঠামোগত উন্নয়ন ও টেকসই অবকাঠামো নির্মাণে মিস্ত্রী ও নির্মাণ শিল্পীদের ভূমিকা অনস্বীকার্য। আধুনিক নির্মাণ কলাকৌশল, কাজের গুণগত মান বজায় রাখার গুরুত্ব এবং পারস্পরিক পেশাগত বন্ধন আরও দৃঢ় করার ওপর অনুষ্ঠানে বিশেষ জোর দেওয়া হয়। আমান সিমেন্টের গুণগত মানের ওপর আস্থা রেখে যারা প্রতিনিয়ত দেশ গঠনে কাজ করে যাচ্ছেন, সেই সকল নির্মাণ শিল্পী ও শুভানুধ্যায়ীদের প্রতি আয়োজকদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।

আলোচনা সভা শেষে অংশগ্রহণকারী নির্মাণ শিল্পীদের মাঝে বিশেষ সম্মাননা ও উপহার সামগ্রী প্রদান করা হয়, যা উপস্থিত সকলের মধ্যে আনন্দ ও উদ্দীপনার সৃষ্টি করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create By BDITWORK