1. dailyainerkantho@gmail.com : admin :
  2. sangbad71bangladesh@gmail.com : sangbad71bangladesh :
২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| রাত ১১:০১|
শিরোনামঃ
নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সোনারগাঁওয়ে রোড শো নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ এ খেলোয়াড়দের বাছাই কার্যক্রম শুরু সোনারগাঁওয়ে জমি সংক্রান্ত বিরোধ: ঘুমন্ত কিশোরীর গায়ে গরম পানি ঢেলে হত্যার চেষ্টার অভিযোগ সোনারগাঁওয়ে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত সোনারগাঁও পৌরসভায় যত্রতত্র ময়লা- আবর্জনা ডাম্পিং করার প্রতিবাদে মানববন্ধন  সোনারগাঁও যুবদলের প্রতিষ্ঠ বার্ষিকী পালনের প্রস্তুতি সভা, জমকালো আয়োজনের ঘোষণা  সোনারগাঁও মোগড়াপাড়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীর পুজা মন্ডল পরিদর্শন  সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত সোনারগাঁয়ে দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন সোনারগাঁও পারিবারিক কলহের বাব ছেলে সহ তিনজনকে পিটিয়ে জখম।থানায় আপনভাই সহ ৪ জনের নামে অভিযোগ

সোনারগাঁয়ে ইউপি নির্বাচনে প্রার্থী হওয়ায় কৃষক দল নেতার বিরুদ্ধে অপ-প্রচারের অভিযোগ

সোনারগাঁ প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬,
  • 118 Time View

 

সোনারগাঁ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বারদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪নং ওয়ার্ডের সদস্য পদে প্রার্থী হওয়ার অপ প্রচার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন কৃষক দল নেতা নুর মোহাম্মদ।

শুক্রবার দুপুরে বারদী ইউনিয়ন কৃষক দলের সহ-সভাপতি নুর মোহাম্মদ মান্দারপাড়া গ্রামের নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ তুলেন। সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য জামাল হোসেন, সোনারগাঁ উপজেলা বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম রফিক, বারদী ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাফেজ বিল্লাল হোসেন মুন্সী, বারদী ইউনিয়ন কৃষক দলের সভাপতি তোফাজ্জল হোসেন, বারদী ইউনিয়ন কৃষক দলের সহ- সভাপতি জামান মিয়া উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও অনুমোদন ছাড়া নিউজ পোর্টালে মিথ্যা বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। তিনি দাবি করেন, আওয়ামীলীগ সরকারের আমলে বিভিন্নভাবে পুলিশী হয়রানীর শিকার হয়েছেন। বর্তমান সাংসদ আজহারুল ইসলাম মান্নানকে ২০১৪ সালে উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত করার পর থেকে আওয়ামীলীগের নেতাকর্মীরা বিভিন্ন মামালায় ফাঁসিয়েছেন। সে মামলায় থানা পুলিশ ও ডিবি পুলিশ তার বাড়িতে নিয়মিত হানা দিয়েছেন। অতিরিক্ত মামলার চাপ সহ্য করতে না পেরে চোরাই পথে তিনি মালোয়শিয়া পাড়ি জমিয়েছেন। আওয়ামীলীগ ক্ষমতাচ্যুত হওয়ার কিছুদিন আগে দেশে এসে ঢাকায় আত্মগোপনে ছিলেন। পরে তিনি প্রকাশ্যে আসেন।

সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, তার বিরুদ্ধে আওয়ামীলীগ আমালের যেসব মামলা ছিল সেই মামলা গুলোকে পুঁজি করে জেলা প্রশাসক ও পুলিশ সুপার কার্যালয়ে অভিযোগ দেওয়া হচ্ছে। তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। বিগত আওয়ামীলীগ সরকারের আমলে তার ওয়ার্ডে কোন কাজ হয়নি। বর্তমান সাংসদ তাকে ভালোবেসে তার এলাকার উন্নয়নের জন্য রাস্তা, মসজিদ,কবরস্থান ও নদীর ঘাটের জন্য অর্থ বরাদ্দ দিয়েছেন। একটি মহল ইর্ষান্বিত হয়ে

তিনি দাবি করেন, ওই এলাকায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করার কারনে তার পেছনে শত্রু তৈরি হয়েছে। এ মাদকের বিরুদ্ধে তিনি যুদ্ধ ঘোষনা করেছেন । এ মাদকের সঙ্গে তার ছেলেও জড়িত থাকলে তাকেও ছাড় দেওয়া হবে না।

সংবাদ সম্মেলনে তিনি জানান, তার বিরুদ্ধে তার দলীয় লোকজন উঠেপড়ে লেগেছেন। তার বিরুদ্ধে অপ প্রচার করছেন। তাকে খলনায়ক বানানোর অপ চেষ্টা চলছে। তিনি ওই এলাকার ২০টি গ্রামকে জিম্মি করেছেন এমন কথাও রটানো হচ্ছে। তার বিরুদ্ধে রটানো অপ-প্রচার প্রশাসনের মাধ্যমে সঠিক তদন্ত দাবি করেছেন। তিনি বলেন, তিনি জনগনের সঙ্গে আছেন। জনগন তাকে ভালোবাসেন তাই তিনি ইউপি নির্বাচনের সদস্য পদে প্রার্থী হয়েছেন। তার বিরুদ্ধে অপ প্রচারের জবাব ভোটের মাধ্যমে তার ওয়ার্ডের জনগন দেবেন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create By BDITWORK