1. dailyainerkantho@gmail.com : admin :
  2. sangbad71bangladesh@gmail.com : sangbad71bangladesh :
২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| রাত ৯:০৮|
শিরোনামঃ
নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ এ খেলোয়াড়দের বাছাই কার্যক্রম শুরু সোনারগাঁওয়ে জমি সংক্রান্ত বিরোধ: ঘুমন্ত কিশোরীর গায়ে গরম পানি ঢেলে হত্যার চেষ্টার অভিযোগ সোনারগাঁওয়ে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত সোনারগাঁও পৌরসভায় যত্রতত্র ময়লা- আবর্জনা ডাম্পিং করার প্রতিবাদে মানববন্ধন  সোনারগাঁও যুবদলের প্রতিষ্ঠ বার্ষিকী পালনের প্রস্তুতি সভা, জমকালো আয়োজনের ঘোষণা  সোনারগাঁও মোগড়াপাড়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীর পুজা মন্ডল পরিদর্শন  সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত সোনারগাঁয়ে দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন সোনারগাঁও পারিবারিক কলহের বাব ছেলে সহ তিনজনকে পিটিয়ে জখম।থানায় আপনভাই সহ ৪ জনের নামে অভিযোগ সোনারগাঁও পুলিশের বিশেষ অভিযান গ্রেফতার ২৯।ইয়াবা ট্যাবলেট উদ্ধার 

সোনারগাঁও মোগড়াপাড়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীর পুজা মন্ডল পরিদর্শন 

সোনারগাঁ প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, অক্টোবর ২০, ২০২৬,
  • 107 Time View

 

সোনারগাঁও( নারায়ণগঞ্জ) সংবাদদাতা:

 

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ব্যাপক উৎসব মুখর পরিবেশে দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। সোমবার পালিত হলো দুর্গোৎসবের অষ্টমী। উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের চারটি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন আসন্ন মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মো. আশরাফ উদ্দিন।

সোমবার রাত ৯টার দিকে তিনি ইউনিয়নের কাবিলগঞ্জ, বাগবাড়ি ও দমদমা এলাকার পূজামণ্ডপগুলো পরিদর্শন করেন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং পূজার আয়োজন ও সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। এছাড়াও পূজামণ্ডপের পরিবেশ, দর্শনার্থীদের সুবিধা-অসুবিধা সম্পর্কে খোঁজ নেন। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে পূজা উদ্‌যাপনের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন।

 

পুজা মন্ডপ পরিদর্শনকালে হাজী মো. আশরাফ উদ্দিন বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। মোগরাপাড়া ইউনিয়নে হিন্দু, মুসলিমসহ সব ধর্মের মানুষ দীর্ঘদিন ধরে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সম্প্রীতির সঙ্গে বসবাস করে আসছেন। এই সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আমাদের ধরে রাখতে হবে। আমি চাই, ধর্ম-বর্ণনির্বিশেষে সবাই যেন নিরাপদে ও আনন্দের সঙ্গে নিজেদের ধর্মীয় উৎসব পালন করতে পারেন।

তিনি আরও বলেন, আমি মোগরাপাড়া ইউনিয়নের সব মানুষের পাশে থাকতে চাই। মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়ানো এবং একটি শান্তিপূর্ণ, বৈষম্যহীন ও সম্প্রীতিময় সমাজ গড়ে তোলাই আমার লক্ষ্য। এখানে কেউ ধর্মীয় পরিচয়ের কারণে অবহেলিত হবেন না সবাই মিলেমিশে একটি সুন্দর ইউনিয়ন গড়ে তুলব, এটাই আমার প্রত্যাশা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create By BDITWORK