1. dailyainerkantho@gmail.com : admin :
  2. sangbad71bangladesh@gmail.com : sangbad71bangladesh :
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ৮:৪৭|
শিরোনামঃ
কক্সবাজারে আমান সিমেন্টের বর্ণাঢ্য মিলনমেলা: অংশ নিলেন নারায়ণগঞ্জের ৫০ সেরা নির্মাণ শিল্পী দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো’: কর্মী বাছাইয়ে সতর্ক হওয়ার আহ্বান আল মাহমুদ সানির সোনারগাঁওয়ে ক্রিকেট উন্মাদনা: আগামীকাল মুখোমুখি হবে বন্দর ও কালিগঞ্জ উপজেলা, মাঠে থাকছেন দেশসেরা তারকারা 🏆 ম্যাচ উইনার ও গেম চেঞ্জার: ইব্রাহিম খলিলুল্লাহ আদিব! 🏏 গোয়ালদী বালুর মাঠে ঈদ আড্ডা: ড্রেনের ভাঙা স্ল্যাব ও রাস্তা নিজ উদ্যোগে মেরামতের ঘোষণা সালেহ মূসার সোনারগাঁওয়ে জ্বালানি তেলের তীব্র সংকট: ভোগান্তিতে সাধারণ মানুষ, জনমনে ক্ষোভ সোনারগাঁ পৌরসভা নির্বাচন: ৪নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন চান ফিরোজ মাহমুদ টিপু সোনারগাঁয়ে ২৮ মার্চ শুরু হচ্ছে আন্তঃউপজেলা ক্রিকেট; সেঞ্চুরি করলেই স্মার্টফোন পুরস্কার সোনারগাঁও পৌরসভা ছাত্রলীগ সভাপতি মাহবুবুর রহমান রবিন গ্রেফতার “মাদকমুক্ত সোনারগাঁ গড়তে একাট্টা ইউএনও ও সাদাফ সুলতান ফাউন্ডেশন: আন্তঃউপজেলা টুর্নামেন্টের প্রস্তুতি তুঙ্গে”

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় সোনারগাঁও পৌরসভার ২ নং ওয়ার্ড বিএনপি ও এলাকাবাসীর উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।

সোনারগাঁ প্রতিনিধি
  • Update Time : সোমবার, ডিসেম্বর ১, ২০২৫,
  • 574 Time View

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় এবং আজহারুল ইসলাম মান্নান সাহেবের সুস্থতা কামনা করে নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার ২ নং ওয়ার্ড বিএনপি ও এলাকাবাসীর উদ্যোগে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মোতালেব মিয়া। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মুফতি হাফেজ রুহুল আমিন কাসেমী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফারুক আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুবদল নেতা এবং ২ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ সালেহ মুসা।

 

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা জামাল মিয়া, পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক আল-আমিন, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন, আর্মি আলাউদ্দিন, সুমন, সজীব, পৌর ছাত্রদলের সদস্য সচিব সাজ্জাদ হোসেন তানজিলসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

দোয়া মাহফিলে সোনারগাঁও পৌরসভার ২ নং ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানের সৌন্দর্য আরও বাড়িয়ে তোলে।

মাহফিলের শেষ পর্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create By BDITWORK