1. dailyainerkantho@gmail.com : admin :
  2. sangbad71bangladesh@gmail.com : sangbad71bangladesh :
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| সন্ধ্যা ৭:১৯|
শিরোনামঃ
কক্সবাজারে আমান সিমেন্টের বর্ণাঢ্য মিলনমেলা: অংশ নিলেন নারায়ণগঞ্জের ৫০ সেরা নির্মাণ শিল্পী দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো’: কর্মী বাছাইয়ে সতর্ক হওয়ার আহ্বান আল মাহমুদ সানির সোনারগাঁওয়ে ক্রিকেট উন্মাদনা: আগামীকাল মুখোমুখি হবে বন্দর ও কালিগঞ্জ উপজেলা, মাঠে থাকছেন দেশসেরা তারকারা 🏆 ম্যাচ উইনার ও গেম চেঞ্জার: ইব্রাহিম খলিলুল্লাহ আদিব! 🏏 গোয়ালদী বালুর মাঠে ঈদ আড্ডা: ড্রেনের ভাঙা স্ল্যাব ও রাস্তা নিজ উদ্যোগে মেরামতের ঘোষণা সালেহ মূসার সোনারগাঁওয়ে জ্বালানি তেলের তীব্র সংকট: ভোগান্তিতে সাধারণ মানুষ, জনমনে ক্ষোভ সোনারগাঁ পৌরসভা নির্বাচন: ৪নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন চান ফিরোজ মাহমুদ টিপু সোনারগাঁয়ে ২৮ মার্চ শুরু হচ্ছে আন্তঃউপজেলা ক্রিকেট; সেঞ্চুরি করলেই স্মার্টফোন পুরস্কার সোনারগাঁও পৌরসভা ছাত্রলীগ সভাপতি মাহবুবুর রহমান রবিন গ্রেফতার “মাদকমুক্ত সোনারগাঁ গড়তে একাট্টা ইউএনও ও সাদাফ সুলতান ফাউন্ডেশন: আন্তঃউপজেলা টুর্নামেন্টের প্রস্তুতি তুঙ্গে”

সোনারগাঁওয়ে সাবেক সাংসদ আবু নূর মুহাম্মদ বাহাউল হকের ৮০তম জন্মদিন ও আত্মজীবনী গ্রন্থের মোড়ক উন্মোচন

স্টাফ রিপোর্টার
  • Update Time : মঙ্গলবার, সেপ্টেম্বর ৩০, ২০২৫,
  • 669 Time View

স্টাপ রিপোর্টারঃ সোনারগাঁ (নারায়ণগঞ্জ): নানা আয়োজনের মধ্য দিয়ে আজ ৩০ সেপ্টেম্বর, ২০২৫, সোনারগাঁয়ের কৃতি সন্তান, সাবেক সংসদ সদস্য, এবং বাহাউল হক সোনারগাঁ ফাউন্ডেশন-এর চেয়ারম্যান আবু নূর মুহাম্মদ বাহাউল হক-এর ৮০তম জন্মদিন উদযাপিত হয়েছে। একই সাথে, তাঁর রচিত আত্মজীবনীমূলক গ্রন্থ “আমার যে সব দিতে হবে”-এর মোড়ক উন্মোচন করা হয়।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বেইস সমন্বিত হাসপাতাল প্রাঙ্গণে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে বেইস্ সমন্বিত হাসপাতাল, গোয়ালদী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বয়ং গ্রন্থকার ও সোনারগাঁ উপজেলার সাবেক সংসদ সদস্য আবু নূর মুহাম্মদ বাহাউল হক। তাঁকে জন্মদিনের ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত করেন উপস্থিত সুধীজনেরা। মোড়ক উন্মোচনের পর তিনি তাঁর দীর্ঘ সংগ্রামী জীবন, সমাজসেবা এবং গ্রন্থ রচনার নেপথ্যের কথা তুলে ধরেন। তিনি বলেন, “সোনারগাঁয়ের মানুষের জন্য আমার যা কিছু করণীয়, তা দিতে আমি প্রস্তুত।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেইস্-এর নির্বাহী পরিচালক জনাব মো: মাহবুবুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে বাহাউল হক-এর কর্মময় জীবন ও সমাজ গঠনে তাঁর অবদানের ভূয়সী প্রশংসা করেন এবং গ্রন্থটি নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানস্থলে সোনারগাঁয়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজকর্মী, শিক্ষাবিদ, সাহিত্যপ্রেমী এবং এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। আনন্দঘন পরিবেশে কেক কাটা ও জন্মদিনের শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create By BDITWORK