1. dailyainerkantho@gmail.com : admin :
  2. sangbad71bangladesh@gmail.com : sangbad71bangladesh :
১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শনিবার| সকাল ১০:২৭|
শিরোনামঃ
গ্রামের সরকারী সড়ক রক্ষায় প্রতিবাদ করায় গ্রামবাসীর নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ  সোনারগাঁও সড়ক দূর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত সোনারগাঁও অবৈধ চায়না দুয়ারি ৪০ বস্তা জাল জব্দ। সোনারগাঁও সওজের জায়গায় অবৈধ পাঁচ শতাধিক দোকান উচ্ছেদ মঙ্গলগাঁও বটতলায় যুবসমাজের উদ্যোগে পিরোজপুর ইউনিয়ন নির্বাচন উপলক্ষে উঠান বৈঠক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অনলাইন প্লাটফর্ম “সুলতান মটরসের” বিরুদ্ধে সোনারগাঁ থানায় জালিয়াতি ও প্রতারণার অভিযোগ। আগামী পাঁচ বছরের মধ্যে ভোলাকে দেশের মূল ভুখন্ডের সাথে যুক্ত করার পরিকল্পনা রয়েছে বর্তমান সরকারের -নৌপরিবহন মন্ত্রী  পরিচ্ছন্ন ও বাসযোগ্য সোনারগাঁও গড়ার প্রত্যয়: তাহেরপুর হাজী লাল মিয়া উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক কর্মসূচি সোনারগাঁও পুলিশের রাতভর বিশেষ অভিযান আটক ৩০, গাঁজা ইয়াবা উদ্ধার  সোনারগাঁও পশু খাদ্যর লাইসেন্স না থাকায় অর্থদন্ড ও ৪ ফার্মেসীকে মামলাসহ ২২ হাজার টাকা জরিমানা, আগষ্ট মাসে ১২ লাখ টাকা আদায়

সোনারগাঁও সড়ক দূর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত

সোনারগাঁ প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬,
  • 22 Time View

 

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা :

 

ঢাকা- চট্রগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর এলাকায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত হন।

স্থানিয় মাদ্রাসার ইসলামিক মাহফিলে অতিথি হয়ে এসেছিলেন। অনুষ্ঠান শেষ হতে গভীর রাত হওয়ায় সেখানেই রাতি যাপন করেন। পরদিন সকালে নিজের মোটরসাইকেলে বাড়ির উদ্দেশে রওনা দেন হাফেজ মাওলানা মুফতি আল জাহিদ (৩৫)। তবে বাড়ি ফেরা হলো না তার।

 

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ট্রাক ও এর চালককে আটক করেছে পুলিশ।

 

নিহত মুফতি আল জাহিদ কুমিল্লার বুড়িচং থানার নয়াকামতা গ্রামের বাসিন্দা।

 

নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সোনারগাঁয়ের কাবিলগঞ্জ এলাকার একটি মাদ্রাসায় আয়োজিত ইসলামিক জলসায় অতিথি হিসেবে অংশ নেন মুফতি জাহিদ। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মোটরসাইকেল নিয়ে কুমিল্লায় নিজ বাড়ির উদ্দেশে রওনা দেন।পথে পিরোজপুর এলাকায় পৌঁছালে পেছন থেকে দ্রুতগতির একটি ট্রাক তার মোটরসাইকেলে ধাক্কা দেয়।

 

এতে তিনি মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়েন। পরে ট্রাকটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে নিহতের স্বজনরা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে নিহতের শ্বশুর তার পরিচয় শনাক্ত করেন। প্রিয়জনকে হারিয়ে ঘটনাস্থলে স্বজনদের মধ্যে আহাজারি শুরু হয়।

 

নিহতের শ্বশুর জানান, তার মেয়ের সঙ্গে মুফতি জাহিদের সংসারে চার বছরের একটি কন্যাসন্তান রয়েছে। তার মেয়ে বর্তমানে সাত মাসের অন্তঃসত্ত্বা।

 

তিনি বলেন, ‘আমার মেয়ের জামাই গতকাল প্রোগ্রামে এসেছিল। সকালে মাদ্রাসা কর্তৃপক্ষ ফোন করে দুর্ঘটনার খবর দেয়। আমার চার বছরের একটি নাতনি আছে, আর মেয়েটি সাত মাসের অন্তঃসত্ত্বা। এখন আমরা কোথায় দাঁড়াব? আমি এই দুর্ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাই। ’

 

কাঁচপুর হাইওয়ে থানার সার্জেন্ট কাজল কান্তি নাথ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুর ১২টার দিকে স্থানীয়দের কাছ থেকে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে মেঘনা টোল প্লাজা এলাকা থেকে ঘাতক ট্রাক ও এর চালককে আটক করা হয়।

 

তিনি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                                    Themes Create By BDITWORK